Site icon Education

প্রাইভেট ইউনিভার্সিটি / বিশ্ববিদ্যালয় সেমিস্ট্রার পরীক্ষার হালনাগাদ রেজাল্ট সংরক্ষনের গুরুত্ব

প্রাইভেট ইউনিভার্সিটিতে পরীক্ষার হালনাগাদ রেজাল্ট সংরক্ষনের গুরুত্ব

পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল শিক্ষার্থী কর্তৃক সংরক্ষণ একটি গুরুত্বপূর্ন অধ্যায়। প্রতিটি মিডটার্ম ও ফাইনাল সেমিস্টার এর বিভিন্ন কোর্সের টিচার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্রতি কোর্সের টিচার তাদের রেজাল্ট পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে জমা দেবার পর রেজাল্ট জানা যায়। এমন একটি লম্বা প্রসেস মেইনটেইন করে আপনার পরিক্ষার ফলাফল আপনার কাছে আসে। তাই যে কোন পরীক্ষা শেষ করার সাথে সাথে রেজাল্ট কবে প্রকাশ হবে তা জেনে নিতে হবে, এবং পরীক্ষার রেজাল্ট এর হার্ডকপি সংরক্ষণ করতে হবে। 

কোনক্রমে কোন এক  ফ্যাকাল্টি বা ফ্যাকাল্টিগণ রেজাল্ট পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে জমা দিতে ব্যর্থ হলে আপনার রেজাল্ট আসবে না। আর আপনি রেজাল্ট সংরক্ষণ না করলে কোর্স শেষে সার্টিফিকেট নেবার সময় দেখবেন আপনার কোন একটি কোর্স অসম্পূর্ণ!! তখন আগে কোর্স শেষ করে তারপর সার্টিফিকেট নিতে হবে, নতুবা ভাগ্য ভালো থাকলে দেখা যাবে আপনি কোর্স শেষ করেছেন তবে রেজাল্ট শীট পরিক্ষা অফিসে না যাবার কারনে রেজাল্ট পেন্ডিং তখন সার্টিফিকেট নিতে লম্বা সময়ের প্রয়োজন হবে। প্রাইভেট ইউনিভার্সিটি এর কোর্স টিচার ব্যতিত কোন টিচার/ হেড/ ভার্সিটির কোন অথরিটি রেজাল্ট আপলোড করতে পারে না এটা সম্ভবও না। তাই আপনার ফেলে আসা কোর্স রিটেক এবং কপাল খারাপ থাকলে রিকোর্স করতে হবে যা আপনার সময় এবং অর্থ দুইটারই ক্ষতি করবে।

সুতরাং পরীক্ষা শেষ হবার সাথে সাথে অধীর আগ্রহে থাকবেন কবে রেজাল্ট পাবলিশ হবে। রেজাল্ট পাবলিশ হবার সাথে সাথে সকল রেজাল্টের কপি (কপি বলতে হার্ডকপি আপনার ফাইলে এবং একটি সফটকপি আপনার গুগুল বা ওয়ানড্রাইভে আর কম্পিউটারে) সংরক্ষণ/ সেভ করে রাখবেন। এসব প্রকাশিত/ পাবলিসড সকল ডকুমেন্ট সংরক্ষণ আপনার শিক্ষাজীবনের দক্ষতা হিসেবে আপনার কর্মজীবনের প্রতিটি কাজকে সহজ করে দিবে।

রেজাল্টের কপি সংরক্ষনের উপকারিতা ও পদ্ধতি নিয়ে  এই ব্লগটি দেখতে পারেন।

তথ্যটি ভালো লাগলে আপনার কাজে ব্যবহার করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

ধন্যবাদ।

Exit mobile version