স্কুল-মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি সহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রয়োজনে আবেদন লিখতে হয়। আবেদন লিখলে কিছু ভুল হয় তবে পরবর্তীতে আর কোনপ্রকার ভুল হবার সম্ভাবনা থাকে না। তাই যে কোন প্রয়োজনে আবেদনপত্র নিজে নিজেই লিখবেন, লিখতে লিখতে নিজ থেকে নির্ভুল আবেদন লেখার অভ্যাস হয়ে যাবে, এটি একটি দক্ষতা যা আপনি একটু অনুশীলনের মাধ্যমে খুব সহজেই অর্জন করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে আবেদনপত্র লেখা শুরু করবেন।
তারিখ: আবেদন শুরুতেই তারিখ দিবেন, বিভিন্ন ফরমেট অনুযায়ী তারিখ বাম পাশে উপরে/ ডান পাশে উপরে লিখতে পারেন। তারিখ যদি কোন অনুষ্ঠান আয়োজনের অনুমতি নেবার জন্য হয় তাহলে সে তারিখের আগে আবেদন করবেন এবং তারিখ লিখবেন। ব্যাকডেট বা আগাম ডেটের কোন তারিখ এড়িয়ে চলবেন।আবেদন লেখার শুরুতেই কার বরাবর লিখবেন এটা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস টিচার/ ক্লার্ক/ ডিপার্টমেন্ট টিচার/ হেড থেকে জেনে নিবেন আরো জেনে নিবেন মাধ্যম দিতে হবে কি/ না।

প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ডিন/ ভাইস-চ্যান্সেলর বরাবর আবেদন করতে হলে বিভাগ/ ডিপার্টমেন্ট প্রধান এর মাধ্যম এবং সুপারিশ প্রয়োজন হবে। নিজ নিজ বিভাগ বা ডিপার্টমেন্ট বরাবর আবেদন লিখতে কোন মাধ্যম দিতে হবে না।
বিষয় সংক্ষিপ্ত করবেন, বেশি বড় করলে ভালো দেখায় না তবে প্রয়োজনীয় তথ্য দিবেন। সংক্ষিপ্ত করতে গিয়ে প্রয়োজনীয় তথ্য বাদ দিবেন না।
বিস্তারিত যা লিখবেন, আপনার যা দরকার তা এক লাইনে লেখা যায়। তবে আপনার প্রয়োজনীয়তার সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আপনার যা দরকার তা লিখতে পারেন (নিচে সংযুক্ত)।
সর্বশেষ আবেদনকারীর নাম লিখবেন আবেদনকারীর সংখ্যা বেশি হলে আবেদনকারীর পক্ষে একজন স্বাক্ষর করবেন। অল্প কয়েকজন হলে এবং এক পেজে সবার স্বাক্ষর নেয়া সম্ভব হলে এক পেজেই নিবেন তবে সম্ভব না হলে আলাদা পেজ ব্যবহার করবেন। স্বাক্ষর নেবার সময় নাম, শ্রেণী, রোল, মোবাইল নং ও স্বাক্ষর থাকা বাঞ্ছনীয়।।
আবেদনের একটি সাধারণ ফরমেট গুগুল ড্রাইভে লিংক আকারে দেয়া হল।
আবেদন লিখতে কোন সমস্যা বা বিষয় লিখতে সমস্যা বা কিভাবে লিখবেন ইত্যাদি কোন সমস্যার সমাধান পেতে কমেন্ট করুন।
ধন্যবাদ।
জেলা প্রশাসক গাজীপুর বরাবর আর্থিক সহয়তার জন্য কিভাবে আবেদন করব। আবেদন ফরমেট এবং একধিক পেজ ব্যবহার করতে পারব কিনা? দয়া করে জানাবেন।
বরাবর,
জেলা প্রশাসক
গাজীপুর।
লিখবেন, আবেদনের বিষয় “আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য আবেদন” দিয়ে আপনি কোন কাজের জন্য আর্থিক সহায়তা চাচ্ছেন তা লিখবেন। বিস্তারিত লেখার সময় অপ্রাসাঙ্গিক সকল কথা পরিহার করবেন। আবেদনের ফরমেট পোস্টেই আছে। একাধিক পেজ ব্যবহারের প্রয়োজন হলে ব্যবহার করবেন তবে প্রতিটি পেজে আপনার স্বাক্ষর থাকতে হবে।