দ্রুত ইউনিভার্সিটির মূল সার্টিফিকেট উত্তোলন

 কোর্স শেষ করে সার্টিফিকেট বা সনদ উত্তোলন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি যত ভালো রেজাল্ট করেননা কেন আপনি আপনার প্রভিশনাল বা মূল সার্টিফিকেট বা মূল সনদ চাকুরীদাতাকে সময়মত দেখাতে ব্যর্থ হলে সে পরিস্থিতির বিড়ম্বনা আর নাই। তাই যে কোন পাবলিক/প্রাইভেট পরিক্ষা বা কোর্সে শেষ করার পর সাথে সাথে আপনার সার্টিফিকেট বা সনদ + নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট + চারিত্রিক সনদপত্র উত্তোলন করে নিবেন। কারণ “গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন (এখানে সার্টিফিকেট), নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন”।

Certificate awarded to John Doe

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর মূল সার্টিফিকেট সময়মত দেয়া হলেও ইউনিভার্সিটির মূল সার্টিফিকেট বা মূল সনদ মূলত দেয়া হয় উক্ত ইউনিভার্সিটির কনভকেশনের পর। মূল সার্টিফিকেট উত্তোলনের আগে আপনাকে ইউনিভার্সিটি থেকে প্রভিশনাল সার্টিফিকেট দেয়া হবে সেটি দিয়ে আপনি আপনার অনেক কাজ চালিয়ে নিতে পারবেন। অনেকে ভাবেন প্রভিশনাল নিব’না সরাসরি মূল সার্টিফিকেট নিব! এমন ধারণা ভুল আপনাকে প্রভিশনাল আগে নিতেই হবে এবং পরবর্তিতে কনভোকেশন হলে প্রভিশনাল ফেরত দিয়ে মূল সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনি সময় ও অর্থ সাশ্রয় মনে করে কনভোকেশন এর পর মূল সার্টিফিকেট নেবার ক্ষেত্রে আপনাকে প্রথমে প্রভিশনাল পরে মূল সার্টিফিকেট এর জন্য আবেদন করতে হবে যা আপনার অর্থ ও সময়কে সাশ্রয় না করে বিপদে ফেলে দিবে।

ক্ষেত্র বিশেষ যখন আপনার কনভোকেশন হয়নি এবং মূল সার্টিফিকেট প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটিতে মূলসার্টিফিকেট নেবার জন্য আবেদন করতে হবে এবং কেন আপনার কনভোকেশন এর আগে মূল সার্টিফিকেট প্রয়োজন তার ডকুমেন্ট সংযুক্ত করতে হবে দেখাতে হবে। সাধারণত বিদেশে উচ্চশিক্ষার জন্য এবং চাকুরীর ক্ষেতে মূল সার্টিফিকেট প্রয়োজন হয় এবং উক্ত প্রতিষ্ঠান আপনাকে লিখিত/ ইমেইলে আপনাকে মূল সার্টিফিকেট প্রদানের জন্য বলবে যা আপনি আপনার ইউনিভার্সিটিতে বা প্রতিষ্ঠানে সাবমিট করতে পারবেন।

ইউনিভার্সিটি থেকে বা অন্য কোন প্রতিষ্ঠান থেকে পাশ বা কোর্স শেষ করার সঙ্গে সঙ্গে প্রয়োজন হোক বা না হোক আপনি আপনার প্রভিশনাল সার্টিফিকেট উত্তোলন করে নিবেন। প্রতিটি ইউনিভার্সিটি এর সার্টিফিকেট প্রসেস করতে একটু সময় নেয়, ক্ষেত্র বিশেষ অতিরিক্ত ফি এর বিনিময়ে দ্রুত প্রসেস করে সার্টিফিকেট পাবার অপশন থাকে তাতেও যে সময় প্রয়োজন তা আপনার নাও থাকতে পারে। আপনার হাতে যদি কম সময় থাকে এবং সার্টিফিকেটের খুব প্রয়োজন হয় তখন আপনার কিছুই করার থাকবে না। যত দেরি করবেন সার্টিফিকেট বা সনদ উত্তোলন করার জন্য ততবেশি ঝামেলায় জড়াবেন। মনে রাখবেন “গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন (সাটিফিকেট বা সনদ), নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।

এমন কেউ আছেন যারা সার্টিফিকেট দেরিতে উঠিয়ে বিড়ম্বনায় পরেছেন তা কমেন্ট করে জানান। অথবা জানাতে পারেন দেরিতে সার্টিফিকেট উত্তোলনের আবেদন করে সার্টিফিকেট পেতে হচ্ছে অনেক দেরি হচ্ছে তার প্রতিকার কিভাবে পেতে পারি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *